লোড হচ্ছে...
অবরুদ্ধ গাজায় দিনভর ইসরাইলের চালানো পৃথক হামলায় এক শিশুসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহর, আল-সুদানিয়া এলাকা, রাফাহর আল-মাওয়াসি, বানি সুহাইলা এবং উত্তর-পূর্ব খান ইউনিসে এসব হামলা চালানো হয়।
৯ অক্টোবর, ২০২৬

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা বা আহত করছে ইসরাইল। গড়ে প্রতিদিন প্রায় একটি শিশুর মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

গাজা যুদ্ধ চলাকালে মোদির আমলে ভারত যেভাবে ইসরাইলের দিকে ঝুঁকে পড়ল
৮ অক্টোবর, ২০২৬

ইসরাইল আজ বুধবার (৭ অক্টোবর) হামাসের হামলার তৃতীয় বার্ষিকী উদযাপন করছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলা দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী। দিবসটির তিন সপ্তাহ পরই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৭ অক্টোবর, ২০২৬

গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া এক হাজার ৫৮ জন শিক্ষা ও প্রশাসনিক কর্মীও নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী পালনের দিন বুধবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।
৭ অক্টোবর, ২০২৬

নিরাপত্তা ইস্যু দেখিয়ে গাজায় গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে ৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠেয় বিক্ষোভ নিষিদ্ধ করেছে ফরাসি পুলিশ।
৭ অক্টোবর, ২০২৬

গত তিন বছরে ইসরাইলি হামলায় ১৬টি স্যাটেলাইট টেলিভিশন অফিস, ১১টি রেডিও স্টেশন, ১২টি সংবাদপত্র ও ম্যাগাজিন অফিস, ২৩টি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান, ২৭টি ছাপাখানা এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনের কার্যালয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
৬ অক্টোবর, ২০২৬

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী সামনে রেখে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। একইসাথে ইসরাইলি সেনাদের ওপর হামলা হলে গাজাবাসীকে ‘কড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের প্রধান আল-আলিমির এ ঘোষণা দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাউছিদের অগ্রযাত্রার পর সরকারি বাহিনী পাল্টা সামরিক তৎপরতা জোরদার করেছে।
৪ অক্টোবর, ২০২৬

তিনি আরো জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছে দেয়ার ক্ষেত্রেও এখনো নানা ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিক্ষকদের সাথে নিয়ে জুরোব একটি ভাড়া করা ভবনে অল্পসংখ্যক শিশুকে পড়ানো শুরু করেন। পরে উদ্যোগটি বড় হয়ে একটি বিনামূল্যের স্কুলে পরিণত হয়। বর্তমানে সেখানে ছয় বছর থেকে ১৮ বছর বয়সী প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। স্কুলটিতে প্রথম বছরে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৫০।
৪ অক্টোবর, ২০২৬

গাজাজুড়ে ইসরাইলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) এসব হামলা চালানো হয়।
৪ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় ৭৪ হাজার ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ৭৫ হাজার ১৬৮ জন আহত হয়েছেন।
১ অক্টোবর, ২০২৬

গাজা শহরের মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। টানা ১৭ দিন ধরে তল্লাশি চালানোর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স এ তথ্য জানায়।
১ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২৬৩ সাংবাদিক নিহত হয়েছেন।
১ অক্টোবর, ২০২৬

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছেন, ‘গাজার কসাইকে’ আতিথেয়তা দেয়ার পরিণতি ইতিবাচক হবে না।
১ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে গাজা উপত্যকার মতো যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেছেন, ‘গাজায় যা করেছি, এখানেও, পশ্চিম তীরে, সেটাই করা...
২৭ সেপ্টেম্বর, ২০২৬


