
গাজা উপত্যকায় মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেও রয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, গাজা শহরের জাইতুন এলাকায় বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি আশ্রয়কেন্দ্রের ছাদে বিমান হামলা চালালে ফাদি রাজাব ও তার ছেলে আবু বকর নিহত হন।
তারা আরো জানায়, গাজা শহরের দারাজ এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্যকর্মীদের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার পরবর্তী সময়ে গাজা শহরের সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলায় আরো তিনজন নিহত হন।
সূত্র : মিডল ইস্ট আই, আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








