লোড হচ্ছে...
মেসি-এমবাপ্পে লড়বেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য, আর মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন রোনালদো। আগামী ২৮ ডিসেম্বর দুবাইয়ে বসবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৪ দিন আগে

হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। লিটন-মুশফিকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
৪ দিন আগে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ দিন আগে

নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেন। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।
৪ দিন আগে

কোটালীপাড়ায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
৪ দিন আগে

তিন মাস অবস্থানের পর মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছেড়ে সপ্তম নৌবহর এলাকায় গেছে। অঞ্চলটিতে থিওডোর রুজভেল্ট ও জর্জ এইচ.ডব্লিউ. বুশ অবস্থান করায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে রণতরী সরানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ দিন আগে

জেনসেন হুয়াং সিইও পদ ছাড়ায় এনভিডিয়ার নেতৃত্বে অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস ও ম্যাডিসন হুয়াংয়ের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। পারিবারিক আধিপত্য বনাম প্রাতিষ্ঠানিক নেতৃত্বের এই লড়াই সংস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
৪ দিন আগে

চলমান সহিংসতা মোকাবিলা ও গণতান্ত্রিক শক্তির ঐক্যে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পাশাপাশি ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সংসদে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
৪ দিন আগে

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধানের মাঝেই বুধবার রাতে পুলিশ তাকে আটক করে।
৪ দিন আগে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া উপহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বাসটি নিলামে বিক্রির পর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বাসটি নিলামে বিক্রির খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের মুভে ইবি ভিসি এ নির্দেশ দেন।
৪ দিন আগে

শেখ হাসিনার শাসনামলে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে একই ধরনের স্পর্শকাতরতা ছিল ভারতের। তুরস্কের সাথে সম্পর্ককে বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত। সার্ক অচলাবস্থা কাটিয়ে তুলতে বাংলাদেশ ও পাকিস্তানের ধারাবাহিক কোনো প্রচেষ্টা আলোর মুখ দেখেনি ভারতের অনিচ্ছার কারণে।
৪ দিন আগে

ইনানির ঘটনা অনুসন্ধানের নতুন ইঙ্গিত, তবে বাণিজ্যিক মজুদ প্রমাণে প্রয়োজন বৈজ্ঞানিক পরীক্ষা জাতীয় স্বার্থে বিজ্ঞানভিত্তিক তথ্যপ্রমাণ নিয়ে এগোতে হবে সম্প্রতি কক্সবাজারের ইনানিতে ভূগর্ভ থেকে গ্যাস...
৪ দিন আগে

উন্নয়নের জন্য বরাদ্দের অঙ্ক বাড়ছে। কিন্তু সেই অর্থ কাজে লাগানোর গতি বাড়ছে না। প্রকল্প বাস্তবায়নের চিত্র তলানিতে। বড় হচ্ছে বরাদ্দ ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান। উন্নয়নের জোয়ার নাকি হোঁচট খাওয়ার পালা? চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। গত পাঁচ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। অথচ অর্থবছরের প্রথম চার মাসে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খরচ হয়েছে মাত্র ২০ হাজার ১৬০ কোটি টাকা। বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে। গত পাঁচ অর্থবছরের একই সময়ের মধ্যে এই হার সর্বনিম্ন।
৪ দিন আগে

‘দণ্ডিত অপরাধী হাসিনার উসকানি প্রচারে নাশকতা বাড়ছে বলে শনাক্ত করা হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছরের সিয়াম। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু’টি বাসে জয় বাংলা স্লোগান দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ‘বাহক’ পরিবহনের বাসটির ভেতরেই পুড়ে মারা যান হেলপার সিয়াম।’
৪ দিন আগে

নোয়াখালীতে ভরা মৌসুমে অনাবৃষ্টি ও লবণাক্ততার প্রভাবে বিভিন্ন উপজেলার উপকূলীয় এলাকায় রোপা আমন ধান ঝলসে গেছে। এতে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া, জমিতে লবণাক্ততার প্রভাব বেড়ে যাওয়া এবং সার সঙ্কটের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।
৪ দিন আগে

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ দিন আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ দিন আগে

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, গত দুই দশক ধরেই পাকিস্তানে ক্রিকেটের আবেদন...
৪ দিন আগে

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪ দিন আগে

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী ডা: কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়।
৪ দিন আগে


