আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করে বিএনপি। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ শেষে গাউছিয়া চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করতো। বর্তমানে বিএনপি সরকার গঠনের পর অদ্যাবধি, কোনো আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করেনি, কাউকে মারধর করেনি। 

সালাহউদ্দিন দেওয়ান বলেন, দেশের মানুষ শান্তি চায়। আওয়ামী লীগ কোনো নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিগত সরকারের আমলে আমরা বাড়িতে থাকতে পারিনি। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় ঘুমায়। নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উন্নয়ন কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বক্তারা ভূয়সী প্রশংসা করেন।