দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ
রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

রোববার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, গোপালগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। একটি নির্দিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কেউ যেন মনে না করে যে, পুরো দেশ তাদের হাতে জিম্মি হয়ে পড়বে। 

তারা বলেন, দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হলে, তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রামগড় পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইলিয়াস হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।