লোড হচ্ছে...
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দিতে চায়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের স্বার্থে যেকোনো স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
১০ অক্টোবর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আজ আটক করেছে দিল্লি পুলিশ। তিনি রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
১০ অক্টোবর, ২০২৬

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। ২০২৫ সালের আগস্টে সংঘবদ্ধ চক্রটি টেলিগ্রাম আইডি থেকে তাকে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিবাচক রেটিং ও ফিডব্যাক দেয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রস্তাবে আকৃষ্ট হয়ে কাজ শুরু করলে তাকে কয়েক দফায় পারিশ্রমিকও দেয়া হয়। পরে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেয়া হয়।
১০ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় দিন সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম ইনিংস বড় করার চেষ্টা করেন। তাদের চেষ্টাতেই ৯২.৩ ওভারে সাড়ে তিন শ’-এর কাছাকাছি পৌঁছায় সংগ্রহ। নাঈমের ৩৫ ও তাইজুল ৯ রান করেন।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর জেরে রাজধানী দিল্লিতে রাতারাতি কমপক্ষে এক হাজার জনকে আটক করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের আম আদমি পার্টি (আপ) শনিবার (১০ অক্টোবর) বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটিতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ তুলেছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পরপরই আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
১০ অক্টোবর, ২০২৬

দানবাক্স খোলার সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই দানবাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু করা হয়।
১০ অক্টোবর, ২০২৬

নোবেল শান্তি পুরস্কার সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক বিচারকের হাতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার (৯ অক্টোবর) আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে আদালতটির কার্যক্রম পঙ্গু করে দেয়ার অঙ্গীকার করেছে ওয়াশিংটন।
১০ অক্টোবর, ২০২৬

ডিসি ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
১০ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন রাজনৈতিক ও কূটনৈতিক তোলপাড় শুরু হয়েছে। একদিকে পুরস্কার পেয়েই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সূক্ষ্ম রসিকতায় খোঁচা দিয়েছেন ৮৫ বছর বয়সী প্রখ্যাত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই। অন্যদিকে তার এই নোবেল প্রাপ্তিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ইসরাইল ও ওয়াশিংটন।
১০ অক্টোবর, ২০২৬

ওয়ালটনের ব্যাটেই জয়ের পথ সহজ হয় ক্যারিবীয়দের। ৪৩ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি, মারেন ৫টি চার ও ৮টি ছক্কা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম ৩ উইকেট নিলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।
১০ অক্টোবর, ২০২৬

রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে ৩০ মিনিট খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। ক্যাম্প ছাড়ার ঘটনায় নিজের দায়ও স্বীকার করেন পর্তুগিজ মহাতারকা। সতীর্থদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ফেডারেশন যে শাস্তি দেবে, তা মেনে নেয়ার কথাও জানান তিনি।
১০ অক্টোবর, ২০২৬

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। সাহিবজাদা ও ফখর জামান ৩১ বলে ৫৪ রান যোগ করেন। ১৩ বলে ২১ রান করে ফখর ফিরতেই শ্রীলঙ্কার সামনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়।
১০ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
১০ অক্টোবর, ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে রাশিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প ঘোষণা দিল ক্রেমলিন
১০ অক্টোবর, ২০২৬

পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্ম খেলাধুলায় যুক্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
৯ অক্টোবর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা ও প্রতিটি জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
৯ অক্টোবর, ২০২৬

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, ‘সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহালয়া উদযাপন পরিষদ প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসনীয় কাজ করছে।’
৯ অক্টোবর, ২০২৬

পর্দার আড়ালের মূল সত্যটি হলো- ঢাকার বর্তমান পানি সঙ্কট শুধু স্বল্পতার বিষয় নয়; এটি একই সাথে সুপরিকল্পিতভাবে রাজধানীতে পানির সব ক’টি প্রাকৃতিক উৎস চিরতরে নষ্ট করে ফেলার এক আত্মঘাতী বাস্তবতা।
১০ অক্টোবর, ২০২৬


