
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার মাধ্যমে ‘নতুন বাংলাদেশের চিত্র বদলে দেয়ার’ দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্ম খেলাধুলায় যুক্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত ‘আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সারাদেশে খেলার মাঠের সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে চার হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ইউনিয়নে এক হাজার মাঠ খেলার উপযোগী করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








