
ইরান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাশিয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানিয়েছেন বলে অবহিত করেছে ক্রেমলিন।
মিডলইস্ট আই এবং আল জাজিরা শুক্রবার(১০ সেপ্টেম্বর) জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এরপর তিনি জানান, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম কমাতে রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে।
এর এক দিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে কথা বলেন পুতিন। সে সময় তিনি যুদ্ধের অবসানে সহায়তা করতে মস্কো ‘আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করতে’ প্রস্তুত বলে আশ্বাস দেন। পুতিনের ওই বক্তব্যের পরদিনই ইরান নিয়ে সমঝোতার প্রচেষ্টায় রাশিয়ার ভূমিকা সম্পর্কে ট্রাম্পের মনোভাব জানাল ক্রেমলিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








