লালন
দানবাক্সের টাকা। নয়া দিগন্ত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন অ্যাকাডেমির দু’টি দানবাক্স খোলা হয়েছে। 

Advertisement

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাকি হোসেনের নেতৃত্বে দানবাক্স দু’টি খোলা হয়। পরে লালন অ্যাকাডেমি প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে এসব টাকা গণনা করা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসনের ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং লালন অ্যাকাডেমির চারজন স্টাফসহ মোট ১৫ জন টাকা গণনার কাজে অংশ নেন। 

দানবাক্স খোলার সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই দানবাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী  উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার নাভিদ সারোয়ার ও কুষ্টিয়ার এনডিসি মেহেদী হাসান রিফাত উপস্থিত ছিলেন।