লোড হচ্ছে...
সাক্ষাতে ভিসি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জন, গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
১৭ দিন আগে

গত ২৯ সেপ্টেম্বর পাঠানো এ প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের ওপর নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নির্ভর করছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষায় ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন বলেও সংশ্লিষ্ট কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
২০ দিন আগে

প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
২০ দিন আগে

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে নতুন সার ডিলার নিয়োগে ওঠা অনিয়ম, অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ আমলে নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। যেসব এলাকায় ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে, সেখানে ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কঠোর সুপারিশ করা হয়েছে।
২০ দিন আগে

২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাসিক কৃষিঋণ বিতরণ ৪২ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আগস্ট ২০২৫-এ বিতরণ ছিল চার হাজার ৮২৬ কোটি তিন লাখ টাকা। আগস্ট ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭ কোটি ৯৫ লাখ টাকা।
২১ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২১ দিন আগে

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি হাতিয়া পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদের বাবা মো: আব্দুল বাতেনের মালিকানাধীন মেসার্স আইমান এন্টারপ্রাইজকে সার ডিলারশিপ দেয়ার সুপারিশ করা হয়।
২২ দিন আগে

এই পুনরুদ্ধারের প্রধান চালক উৎপাদনশিল্প। চতুর্থ প্রান্তিকে উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি ৮.৬৬ শতাংশে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৩.২৮ শতাংশ। কিন্তু শিল্পের অন্যান্য উপখাতের তথ্য দেখায়, সবখানে সমান উন্নতি হয়নি।
২৩ দিন আগে

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৬ দিন আগে

গবেষণায় এ উপাদান ব্যবহারে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধানের ২৩ শতাংশ এবং বোরো ধানের ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। এমনকি বায়োচার প্রলেপযুক্ত ইউরিয়া ব্যবহার করে নাইট্রোজেন সারের সুপারিশকৃত মাত্রার ৭৫ শতাংশ প্রয়োগ করেও পূর্ণমাত্রার সমান ফলন পাওয়ার সম্ভাবনা দেখা গেছে।
২৮ দিন আগে

প্রতিটি কৃষকের মাঝে প্রায় ৪৬ দশমিক পাঁচ কেজি সার, একটি সবজি বীজের প্যাকেট, একটি গেঞ্জি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
২৯ দিন আগে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজা উদযাপনে সরকার সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে।
১৬ অক্টোবর, ২০২৬

অপরিকল্পিত নগরায়ণ ও কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি এবং নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
১৫ অক্টোবর, ২০২৬

ধান চাষে তাদের আগ্রহ কমছে এবং অনেকে বিকল্প ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন। অথচ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের ধান চাষে উৎসাহিত করতে প্রয়োজনে ভর্তুকি দিতে হবে।
১৫ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
১৫ অক্টোবর, ২০২৬

জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক কৃষি ব্যবসার চেইনে বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না।
১৫ অক্টোবর, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ধান গবেষণায় বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশেও ধান গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। একইসাথে সরকারের পক্ষ থেকে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।’
১৫ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা এ পেশা ছেড়ে যাচ্ছেন। এ কারণে এখন মাঠে কাজ করার জন্য কৃষক পাওয়া যায় না। তাই এই খাতকে লাভজনক করতে করতে হবে।
১৫ অক্টোবর, ২০২৬

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি সম্প্রসারণসেবায় স্যাটেলাইট ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে...
১৫ অক্টোবর, ২০২৬

ক্ষুদ্র কৃষকের বসতবাড়ির গাছকে কার্বন ক্রেডিটের মাধ্যমে আয়ের উৎসে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার্থীদের দল ‘কার্বোডিট’।
১৩ অক্টোবর, ২০২৬


