
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার চায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুক। তিনিও এ দেশের নাগরিক, তাই আইনগত প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এত দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? তিনি তো এ দেশেরই নাগরিক। তিনি পালিয়ে গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেছেন তো দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে আমরা একসময় চাল রফতানিকারক দেশেও পরিণত হতে পারব।
আমদানি ও রফতানির ব্যবধান নিয়ে করা প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশের আমদানি সবসময় রফতানির তুলনায় বেশি, তবে এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রফতানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানি নির্ভরতা কমানো যাবে। অন্যদিকে, রফতানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় এ পণ্যে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









