কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ
কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ছয় হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদফতর উদ্যোগে রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার, বীজ বিতরণ করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো: তমিজ উদ্দিন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওমর ফারুক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ছয় হাজার ৪০০ কৃষককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ ও ১০০ জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে চাষাবাদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারও দেয়া হয়েছে।