লোড হচ্ছে...
‘নানা প্রতিকূলতা পেরিয়ে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক। স্বীকৃতি অর্জনের চেয়ে তা ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরো কঠিন। অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’
১৬ দিন আগে

ড. আমানুল্লাহ বলেন, ‘শিক্ষাকে আনন্দময় ও প্রাণবন্ত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শিক্ষার্থীদের কেবল সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জয়-পরাজয় মেনে নেয়ার ইতিবাচক মানসিকতা তৈরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম আরো গতিশীল করবে।’
১৬ দিন আগে

চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।
১৬ দিন আগে

তালাক দেয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
১৬ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাফিসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১৬ দিন আগে

আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
১৭ দিন আগে

রাজধানীর ভাটারা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার বন্ধু রবিউল আহত হয়েছেন।
১৭ দিন আগে

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
১৮ দিন আগে

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৮ দিন আগে

সেখানে আইসিইউতে নুর ইসলাম নামের এক রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নুর ইসলাম ও নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
১৯ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১২৪ রোগী।
২০ দিন আগে

মুফতি আবদুল হান্নান বলেন ‘রাসূল সা. জীবনী নিয়ে চর্চা হওয়া প্রয়োজন। রাসূল সা.-এর জীবনী নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। রাসূল সা. যে আদর্শ রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত। রাসূল সা. এসেছেন দ্বীন কায়েমের জন্য। তিনি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন।’
২০ দিন আগে

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
২০ দিন আগে

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২০ দিন আগে

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে...
২২ দিন আগে

কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের মেডিসিন ইউনিটের প্রধান অধ্যাপক ডা: গোলাম রহমান ভূঁইয়াকে। সদস্য সচিব হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান। কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ দক্ষিণের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, হাসপাতালের ডেন্টাল সার্জন খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
২৩ দিন আগে

নিহত শিক্ষিকার ভাই এনাম আহমেদ জানান, তার বোন মাইলস্টোন স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে তিনি বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
২৩ দিন আগে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ের ভর্তির ফল আজ রাত ৮টার পরে প্রকাশিত হবে; ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে ফল দেখা যাবে।
২৪ দিন আগে

আমি ওই বিদ্যালয়ের দু’টি ভবনের সাব-ঠিকাদার হিসেবে কাজ পাই। আমি ক্যান্সারে আক্রান্ত থাকায় আমার ছেলেই আমাকে নিয়ে কাজের দেখাশোনা করত। আজকে বাবা-ছেলে একসাথে বিদ্যালয়ের কাজ দেখতে যাই।
২৫ দিন আগে


