
সাফল্যের নতুন মাইলফলক অর্জন করেছে ঢাকার ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এবারে এ কলেজের ১৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। কলেজ থেকে মোট ৩১৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৫২ জন। পাসের হার ৯৯.৮৭ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে সর্বমোট ১৩১১ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৪২ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে বিজ্ঞান বিভাগ থেকে ১০৯৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে কলেজের ধারাবাহিক সাফল্যের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় সংযোজন হয়েছে। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের স্বীকৃতি।
এতে আরো বলা হয়, দেশের অন্যতম শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা। তার দূরদর্শী পরিকল্পনা ও দিকনির্দেশনায়, কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতার সার্বিক বিষয়ে মাতৃস্নেহমাখা নিয়মিত তদারকি এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়নের নেতৃত্বে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন একদল অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। যুগোপযোগী পরিকল্পনা, কঠোর শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠের অগ্রগতি, প্রতিটি পরীক্ষার ফল বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে এখানে গড়ে তোলা হয়েছে একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ।
এবারের ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন, ‘এই সাফল্য কোনো একক প্রচেষ্টা বা একদিনের অর্জন নয়; বরং শিক্ষাবর্ষের শুরু থেকে প্রতিদিনের অসংখ্য পরিকল্পিত প্রচেষ্টার সমষ্টি এই অর্জন। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াই। নিয়মিত ক্লাস, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের একাগ্রতা মিলেই আজকের এই ফল। আমরা বিশ্বাস করি, শৃঙ্খলা ও পরিকল্পনা থাকলে প্রতিটি শিক্ষার্থীই নিজের সেরাটা দিতে পারে।’
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বরাবরই শিক্ষাকে জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। তার পরিকল্পনা ও স্বপ্নের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গন আজ অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








