সাংবাদিক আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাব, দৈনিক নয়া দিগন্ত, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাংলাদেশ টেলিভিশন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল
আবুল কালাম আজাদ। নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

রোববার (১ নভেম্বর) রাতে ব্রেনস্ট্রোকে তিনি মারা যান। এর আগে, রাতে বুকের ব্যথা অনুভব করলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ নয়া দিগন্তে যোগদানের আগে বাংলাদেশ টেলিভিশনের বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম, দৈনিক সাতমাথা ও ইউএনবির বগুড়া অফিসে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং নয়া দিগন্তের সোনাতলা-বগুড়া প্রতিনিধি মিনাজুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন পরিবারের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার মৃত্যু নয়া দিগন্তের জন্য এক অপূরণীয় ক্ষতি।