
রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন পাম্পের সামনে সড়ক থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে সালাউদ্দিন পাম্পের সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট।
পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই আসাদুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








