গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ। সংগৃহীত

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে অবরুদ্ধ অবস্থা থেকে প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

অতিরিক্ত ফি আদায়, শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার এবং কলেজের উন্নয়নে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে রেখেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। 

Advertisement

এ ঘটনার পর ছাত্রীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে তাদের এ কর্মসূচি।