লোড হচ্ছে...
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বদলি করা হয়েছে। ২/৩ দিন আগে মন্ত্রণালয় থেকে বদলির চিঠি এসেছে। আলী আকবরকে নবগঠিত বগুড়া পৌরসভার প্রধান প্রকৌশলীর দায়িত্ব দিতে পারে মন্ত্রণালয়।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ড. তিতুমীর বলেন, উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো কাঠামোগত প্রতিবন্ধকতা ও সীমিত উৎপাদন সক্ষমতার মুখোমুখি। এর সাথে ভূরাজনৈতিক সঙ্ঘাত, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, বাণিজ্য অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ নানা অভিঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর পথে এগোচ্ছে সরকার। নতুন এ স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে তা জাতীয় সংসদে...
২২ সেপ্টেম্বর, ২০২৬

সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল চেম্বারের প্রয়োজন রয়েছে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

সভা শেষে নগরবাসীদের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে দুইটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাফতরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগ আলাদা প্রশাসনিক কাঠামোর পরিবর্তে সমন্বিতভাবে করদাতা ব্যবস্থাপনায় কাজ করবে। এর মাধ্যমে করদাতার তথ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, কর পরিশোধ ও বকেয়া রাজস্বের তথ্যসহ সংশ্লিষ্ট ব্যবস্থাগুলোকে আরো বেশি সমন্বিত করা হবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

রোববার রাত সাড়ে ৮টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ওই ঘটনায় আদালতে স্বীকারোক্তি দেয়া আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেয় মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবির ওসি জিন্নাত আলীসহ তার টিম।
২১ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় পাঁচ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে চাঁদনীঘাটে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ওয়াকওয়ে, স্টিলের রেলিং ও ফোয়ারা নির্মাণ করা হয়েছিল। ২০০৩ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর নির্মাণাধীন আর সি সি রাস্তা উদ্বোধন করেন বিসিসি প্রশাসক।
২০ সেপ্টেম্বর, ২০২৬

বক্তারা বলেন, শরিফ আল মোমিনের বিনয়, আন্তরিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে সবার কাছে আপন করে তুলেছিল। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা।
২০ সেপ্টেম্বর, ২০২৬

তেহরান কূটনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার পাশাপাশি সম্ভাব্য নতুন সংঘাতের জন্যও প্রস্তুতি নিচ্ছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগর-বাঞ্ছারামপুর সড়কটি বৃহত্তর ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতন কাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপে থাকা জার্মানিতে যানবাহনের জ্বালানির ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। এই কর ছাড় চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


