ইসলামাবাদ সফরে বাংলাদেশের সাংস্কৃতিক দল
ইসলামাবাদ সফরে বাংলাদেশের সাংস্কৃতিক দল। সংগৃহীত

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে আজ ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক দলকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মাহমুদ আইউব জামালি। এ সময় পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে সাংস্কৃতিক দলকে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানের নেতৃত্বে দেশটিতে সফররত সাংস্কৃতিক দলে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও সঙ্গীতশিল্পীরা রয়েছেন। বাসস