
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা (উত্তর) শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিলের বিভিন্ন স্কুলে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াড অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি শাফায়েত হোসেন, শিবির নেতা আরিফুর রহমান, মশিউর রহমান ও দাউদ ইসলাম এবং জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিনুল ইসলাম ফাহাদ।
অলিম্পিয়াডে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণিত অলিম্পিয়াড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও গণিতভিত্তিক শিক্ষা শক্তির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








