জেলা আমির ইসহাক খন্দকার
জামায়াতে ইসলামী নোয়াখালী চৌমুহনী পৌরসভার কর্মী শিক্ষা শিবিরে বক্তব্য দেন জেলা আমির ইসহাক খন্দকার। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ শিক্ষা শিবিরে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Advertisement

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ আহমদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। অনুষ্ঠানে দারসে কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামীম।

শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন চৌমুহনী শহর জামায়াতের আমির জসিম উদ্দিন। এ ছাড়া বই আলোচনা করেন চৌমুহনী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষা শিবিরের ডেলিগেট ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।