অধ্যাপক নাহরিন ইসলাম খান
অধ্যাপক নাহরিন ইসলাম খান। সংগৃহীত

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসাথে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।

তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।

জনস্বার্থে জারিকৃত আদেশ দু’টি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। বাসস