
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদিকে যেন আমরা কোনো দিন ভুলে না যাই। তিনি সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে অল্প সময়ের মধ্যেই তাকে চলে যেতে হয়েছে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমাদের এগিয়ে নিতে হবে।’
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে কুমিল্লা নাশিদ অ্যাকাডেমি আয়োজিত খুলুকিল আযীম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মারদিয়া মমতাজ বলেন, ‘আইফোনের জন্য প্রাণ কেড়ে নেয়ার ঘটনা, কুমিল্লায় সাম্প্রতিক কিশোর অপ্রতিম হত্যা, স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড এবং টিকটকের মোহে পড়ে চার স্কুলছাত্রীর ঘরছাড়ার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে।’
তিনি বলেন, ‘আব্বু-আম্মুই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। যেকোনো ভয় কিংবা ভুলের কথা মা-বাবাকে জানাতে হবে। ডিজিটাল স্ক্রিনের আড়ালে যেন আমরা নিজেদের হারিয়ে না ফেলি।’
নাশিদ অ্যাকাডেমির পরিচালক শিল্পী জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ শফিকুল আলম হেলাল এবং কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক নাঈম আল ইসলাম মাহিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








