লোড হচ্ছে...
সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে পাম সানডে উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পোপ লিও চতুর্দশ এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, সৃষ্টিকর্তা যুদ্ধকে সমর্থন করেন। মার্কিন-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানো এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের প্রেক্ষাপটে, পোপ লিও তার পাম সানডে-র ভাষণে বলেন, সৃষ্টিকর্তা সহিংসতাকে প্রত্যাখ্যান করেন এবং নিপীড়িতদের পাশে থাকেন ও তাদের সান্ত্বনা দেন।
২৯ মার্চ, ২০২৬
মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান আক্রমণের এক মাস পর, ইয়েমেনের হুথিরা প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে। দ্রুত বাড়তে থাকা এই সংঘাতে এটি একটি নতুন ফ্রন্ট, যে সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত, লক্ষ লক্ষ বাস্তুচ্যুত এবং বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে।
২৯ মার্চ, ২০২৬
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক সংঘর্ষে তাদের একজন সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম মোশে ইতজাক হ্যাকোহেন কাটজ বলে শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী আরও জানায়, একই সংঘর্ষে তাদের আরও তিনজন সেনা আহত হয়েছেন।
২৯ মার্চ, ২০২৬
শনিবার (২৮ মার্চ) সারাদিন থেকে শুরু করে রবিবার (২৯ মার্চ ) ভোর পর্যন্ত ইসরায়েলে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি রয়েছে। সর্বশেষ হামলাটি হয়েছে গত এক ঘণ্টার মধ্যে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার কথা জানানোর আগে নেগেভ এবং মৃত সাগর এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে। এর আগেও ইরান থেকে দেশের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ক্ষেপণাস্ত্রটিও সফলভাবে প্রতিহত করা হয়েছে।
২৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ আয়োজকদের দাবি, এসব কর্মসূচিতে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন।
২৯ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা দ্রুত কমে যাচ্ছে এবং উভয় পক্ষই সংঘাতের আরও উচ্চমাত্রার দিকে এগোচ্ছে।
২৮ মার্চ, ২০২৬
সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। হামলা ঘটেছে ২৭ মার্চ শুক্রবার গভীর রাতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান এই হামলায় একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে, যা সরাসরি মার্কিন সেনাদের আবাসন এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
২৮ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের জের ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংকটের বিষয়টি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় পেট্রল পাম্পের ভিড়ের ভিডিওগুলো সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
২৭ মার্চ, ২০২৬
ইরানের কোম শহরে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
২৭ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
২৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক অস্থিরতায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এপর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির
২৭ মার্চ, ২০২৬
যুদ্ধের উত্তেজনার মাঝেই হঠাৎ কৌশল বদল করলো যুক্তরাষ্ট্র। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিলেও শেষ মুহূর্তে তা আবারও পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অগ্রগতির দাবি তুলে নেয়া এই সিদ্ধান্তে সংঘাত কমার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি নতুন করে অনিশ্চয়তাও বাড়িয়েছে।
২৭ মার্চ, ২০২৬
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।
২৬ মার্চ, ২০২৬
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই জবাবের বিষয়টি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে।
২৬ মার্চ, ২০২৬
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করছে না এবং ‘প্রতিরোধ নীতি’ বজায় রেখে যুদ্ধ চালিয়ে যাবে।
২৬ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালির পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ।
২৬ মার্চ, ২০২৬
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বিষয়টি পরিষ্কার করে বলতে গেলে, এই যুদ্ধ বিশ্বের অর্থনীতির জন্য একটি মহাবিপর্যয়। দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এর প্রভাব এখন পুরোপুরি স্পষ্ট।” তিনি আরও বলেন, “শুরু থেকেই আমাদের সাথে আগে থেকে কোনো পরামর্শ করা হয়নি। কেউ আমাদের আগে জিজ্ঞাসা করেনি। এটা আমাদের যুদ্ধ নয় এবং তাই আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না।”
২৬ মার্চ, ২০২৬
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এর নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল–এর সাম্প্রতিক সামরিক হামলার বিষয়ে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার (২৫ মার্চ) রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বিবৃতিতে এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক’ আখ্যায়িত করা হয়েছে। মস্কোর দাবি, গত মঙ্গলবার সচল ১ নম্বর ইউনিটের একেবারে কাছে হামলা চালানো হয়েছে, যা কোনো মুহূর্তেই মহাপ্রলয়ঙ্করী পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত।
২৬ মার্চ, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিরসনে ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে তেহরানে ভিন্নমত দেখা গেছে। বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানকে আরও কঠোর সামরিক আঘাতের মুখে পড়তে হবে।
২৬ মার্চ, ২০২৬

