
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাটি কিছুক্ষণ আগেই ঘটেছে। তবে কারা এই হামলা চালিয়েছে, লক্ষ্যবস্তু কী ছিল বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানি কর্তৃপক্ষ প্রায়শই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংঘাতের ক্ষেত্রে ‘শত্রু’ শব্দটি ব্যবহার করে থাকে।
এর আগে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছিল যে, সিরিকে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্র থেকে ধারণা করা হচ্ছে, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী কোনো জলযানের উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি চালানোর ফলে হয়তো এই বিস্ফোরণগুলো ঘটেছে।
সিরিক ইরানের দক্ষিণ উপকূলে ও হরমুজ প্রণালীর পূর্বে অবস্থিত। হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








