
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরীর উন্মোচন ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি জাতির দৃঢ় সংকল্পের নিদর্শন।
ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নগরীর উন্মোচনের পর এক বার্তায় তিনি এসব বলেন।
বার্তায় গালিবাফ লিখেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের নতুন ক্ষেপণাস্ত্র নগরীর উন্মোচন ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি জাতির দৃঢ় সংকল্পের একটি বহিঃপ্রকাশ। আজ যা প্রদর্শিত হলো তার পেছনে রয়েছে বিজ্ঞানী ও প্রকৌশলীদের বছরের পর বছরের প্রচেষ্টা, সেনাদের প্রজ্ঞা এবং সেইসব যোদ্ধাদের দিনরাত সংগ্রাম, যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি এবং একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকল্পকে সফল করেছেন।
তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র নগরী নিঃসন্দেহে একটি টেকসই প্রতিরোধ ব্যবস্থা তৈরির অংশ; এমন এক প্রতিরোধ ব্যবস্থা যা প্রতিরক্ষামূলক প্রস্তুতি, নিরন্তর অগ্রগতি এবং জাতীয় সংহতি দ্বারা গঠিত এবং যা শত্রুর মনে গেঁথে যায়। যারা এখনো ইরানি জাতিকে সামরিক হুমকি দিয়ে কথা বলছে, সেই শত্রুদের প্রতি এই মহান অর্জনের বার্তা স্পষ্ট : তোমাদের হিসাব-নিকাশে ভুল করো না। আর যদি ভুল করো, তবে ইরান দ্রুত এবং কল্পনাতীতভাবে আত্মরক্ষা করতে দ্বিধা করবে না এবং এবার যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।
গালিবাফ আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্মোচন নিঃসন্দেহে দৃঢ়চেতা ইরানি জনগণের হৃদয়কে আলোকিত করেছে এবং আবারো প্রমাণ করেছে যে, ইরানের সন্তানেরা চাপ, হুমকি ও যুদ্ধের আগুনের মধ্যেও আমাদের প্রিয় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অবহেলা করে না।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








