
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি আরব, কাতার ও অন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি ইরানের ওপর বড় ধরনের নতুন হামলা চালানো থেকে বিরত রয়েছেন। তবে তিনি দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই তিনি ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও শিল্পকারখানা ধ্বংস করে দিতে পারেন।
হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি চাইলে এখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন, কিন্তু আঞ্চলিক মিত্রদের অনুরোধের কারণেই অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, অন্তত কিছু সময়ের জন্য পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকতে দিতে।’
তিনি আরো যোগ করেন কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও বর্তমান এই কৌশলটিই পছন্দ করছে।
তবে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি তাদের এই মতের সাথে একমত কি না।’
মিত্রদের এই অনুরোধ না থাকলে তিনি কি ইরানে আরো হামলা চালাতেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই চালাতাম।’
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোকে অনেকটাই অক্ষত রেখেছে। ট্রাম্পের ভাষায়, ‘এক দিনেই তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে, এক দিনেই সব সেতু গুঁড়িয়ে যাবে এবং এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে যাবে। পুরো কাজটা করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।’
সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে; তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে তিনি নিজের অবস্থান দৃঢ়ভাবে সমর্থন করেন।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








