ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি । সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের শর্ত ও দাবিগুলো মেনে নেয়া।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) ইরানের বার্তাসংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরাগচি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবরকে ভিত্তিহীন গণমাধ্যমের জল্পনা বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। সামরিক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এর সমাধান হলো কূটনীতি এবং ইরানের শর্তগুলো বাস্তবায়ন করা।

আরাগচি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটা বোঝার জন্য নিজ দেশের জনগণের কাছ থেকে শোনার প্রয়োজন ছিল না যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধী। তারা চায় না, ইসরাইলি শাসনব্যবস্থাকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধে জড়িয়ে পড়ুক।

তিনি বলেন, ট্রাম্পের আরো আগেই উপলব্ধি করা উচিত ছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের ক্ষেত্রেও ট্রাম্প শিগগিরই বুঝতে পারবেন যে তিনি ভুল পথে এগোচ্ছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিক অভিযান কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে শেষ করা যাবে না। একমাত্র সমাধান হলো সম্মানজনক ভাষা ব্যবহার, কূটনীতির পথ অনুসরণ এবং ইরানের দাবি ও শর্তগুলো মেনে নেয়া। এসব শর্ত দুই দিনের প্রস্তাবে তুলে ধরা হয়েছে এবং তা এখনো আলোচনার টেবিলে রয়েছে।

সূত্র : পার্সটুডে