লোড হচ্ছে...
ইরানে পারমাণবিক পর্যবেক্ষকদের ফেরা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি
২২ দিন আগে

ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে দেশটি। মার্কিন ও ইসরাইলি বাহিনীর মোকাবেলার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত করাই এর লক্ষ্য। শনিবার (৩ অক্টোবর) রাজধানী তেহরানে প্রশিক্ষণকেন্দ্রটি চালু করা হয়।
২২ দিন আগে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের ‘ক্ষয়ক্ষতি’ সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। মধ্যপ্রাচ্য সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন মারফি। সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের সাথেও সাক্ষাৎ করবেন তিনি।
২২ দিন আগে

ইরানের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরবরাহব্যবস্থা পুরোপুরি অটুট রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার...
২২ দিন আগে

ইরানে আবার বড় ধরনের হামলা চালানো এবং ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে সৌদি অভিযানে সমর্থন দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আলোচনা চলছে।
২৩ দিন আগে

ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা সামরিক প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেছে।
২৩ দিন আগে

যুদ্ধক্ষেত্রের মূল বাস্তবতা নির্ধারণ করছে ইরানের সাধারণ মানুষ, সেনাসদস্য আর ক্ষেপণাস্ত্র।
২৩ দিন আগে

বুধবারের ওই নাটকীয় ঘটনায় যাত্রীদের চেষ্টায় বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায় বিমানটি। পরে সৌদি আরবে জরুরি অবতরণ করে। বিমানের অধিকাংশ যাত্রী ছিলেন ইসরাইলি নাগরিক। একটি বিকল্প ফ্লাইটে তাদের ইসরাইলে ফিরিয়ে নেয়া হয়। পৌঁছানোর পর তাদের বীরের মতো স্বাগত জানানো হয়।
২৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টানতে আমিরাতের উড়োজাহাজ ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী, দাবি ইরানি সূত্রের
২৪ দিন আগে

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, অন্যদের উপদেশ দেয়ার পরিবর্তে আমেরিকার উচিত নিজেদের অপরাধের জবাব দেয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া এবং স্বচ্ছতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
২৪ দিন আগে

ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেন, নীতিনির্ধারকদের ‘তথ্যের প্রবণতাগুলো সতর্কতার সাথে পরীক্ষা করে’ সিদ্ধান্ত নেয়া উচিত। তিনি বলেন, তার সহকর্মীদের সাথে তাকেও নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে হবে, আর এতে আরো সময় লাগতে পারে।
২৪ দিন আগে

টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই যুদ্ধ থামানোর সুযোগ ছিল। তবে তিনি অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২৪ দিন আগে

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বেড়ে ৯৩ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।
২৪ দিন আগে

পাকিস্তান সীমান্তবর্তী রাস্ক শহরের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক সদস্য নিহত হয়েছেন।
২৪ দিন আগে

ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বরের মধ্যে এই সামরিক সমাবেশ সম্পন্ন হওয়ার কথা।
২৪ দিন আগে

যুদ্ধকে সমর্থনযোগ্য মনে করেন না ৬৯ শতাংশ, ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে মনে করেন ৬৫ শতাংশ
২৪ দিন আগে

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'আমরা কখনো আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিইনি, ভবিষ্যতেও নেব না, যদিও যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই তিনবার আমাদের দেশে হামলা চালিয়েছে।'
২৫ দিন আগে

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসুর সাথে টেলিফোনে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২৫ দিন আগে

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ন্যাটো মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ন্যাটো মহাসচিবের কোনো ধারণাই নেই।
২৫ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
২৫ দিন আগে


