
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল জাজিরা আরো জানায়, আইআরজিসি বলেছে, ইরানি বাহিনী এ নিয়ে যুক্তরাষ্ট্রের ৫৮তম এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন বিমান। নজরদারি ও সামরিক অভিযানে এটি ব্যবহার করা হয়। তবে প্রায় ৩ কোটি ডলার মূল্যের এই অত্যাধুনিক প্রযুক্তির বিস্ময়টিও এখন আর অজেয় নয়; সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিশানায় পড়ে একে একে ভূপাতিত হচ্ছে আকাশের এই নীরব ঘাতক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









