মোহাম্মদ মোখবের
মোহাম্মদ মোখবের । সংগৃহীত ছবি
ads

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের বলেছেন, চীনের শেনজেন সম্মেলন প্রমাণ করেছে, ইরানের বিরুদ্ধে অন্য দেশগুলোকে নিয়ে জোট গঠনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের আর নেই। চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত খালি হাতে ফিরেছেন।

এপেক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিকূল পরিস্থিতি এবং শেনজেনে অনুষ্ঠিত বৈঠকগুলোতে ট্রাম্পের কূটনৈতিক ব্যর্থতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। শুক্রবার (২০ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

মোখবের বলেন, ট্রাম্প চীনে প্রবেশ করেছিলেন অনেক ফাঁপা প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু ফিরে গেছেন খালি হাতে এবং নিজের জন্য প্রতিকূল একটি বিবৃতি নিয়ে।

তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা ইরানের জন্য রেড লাইন। ইসলামী প্রজাতন্ত্রের সাতটি মৌলিক শর্ত পূরণের মাধ্যমেই এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

সূত্র : পার্সটুডে