
ইরানের সাথে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এখন এই মজুদ পুনরায় পূরণ করতে গিয়ে দেশটি হিমশিম খাচ্ছে, যা তাদের প্রতিরক্ষা শিল্প কাঠামোর গভীর দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের হাতে থাকা ‘প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩’ (পিএসি-) ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সংখ্যা যুদ্ধের আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাতের সময় যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়েছে। এ সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় মার্কিন বাহিনী ব্যাপকভাবে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর ওপর নির্ভর করেছিল, যার ফলে এগুলোর মজুদ ফুরিয়ে যায়।
প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট’ অন্যতম একটি উন্নত ইন্টারসেপ্টর। এর প্রতিটির মূল্য প্রায় ৪০ লাখ ডলার এবং এটি তৈরির জন্য প্রায় দুই বছর সময় লাগে।
জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় সাব-কন্ট্রাক্টরদের একটি বিশাল নেটওয়ার্ক জড়িত। তারা শত শত বিশেষায়িত যন্ত্রাংশ সরবরাহ করে থাকে।
ডব্লিউএসজের অনুসন্ধান অনুযায়ী, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য পেন্টাগন যে উদ্যোগ নিয়েছে, তা বেশ কিছু বাধার মুখে পড়েছে। এর কারণ হলো, প্রয়োজনীয় কিছু উপকরণের উৎপাদন হাতেগোনা কয়েকটি কোম্পানির ওপর নির্ভরশীল, যার অনেকগুলোই যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত।
সূত্র : দ্য প্যালেস্টাইন ক্রনিক্যাল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









