
মধ্যপ্রাচ্যে ইরান ও ইরানের মিত্র গোষ্ঠীগুলোর হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩১ অক্টোবর প্রকাশিত বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক বিশ্লেষণ অনুযায়ী, আগস্ট মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যে ১১৫টিরও বেশি হামলা চালানো হয়েছে।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণে দেখা যায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি ঘাঁটিতে ইরানের চালানো হামলাগুলোর মূল লক্ষ্য ছিল আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি-ওয়ার্নিং সিস্টেম)। এরপর সেগুলো বিমান ও বিভিন্ন ভবনের ওপর আঘাত হানে।
বিশ্লেষণে আরো দেখা যায়, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে কমপক্ষে ৩০ বার হামলা চালানো হয়েছে। হামলায় এই ঘাঁটিতে ১৫টি বিমান হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইরানের এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









