
ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘নতুন ভৌগোলিক এলাকায়’ হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।
আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি বলেছেন, ‘কোনো হামলা হলে শত্রুপক্ষ যেখানেই থাকুক না কেন, তাদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানবে।’
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ব্যবসায়িক এলাকায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার এক দিন পর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা হুথি বিদ্রোহীদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে, মার্কিন সরকারের সামুদ্রিকবিষয়ক সংস্থা একটি অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করেছে, ইরানের ওপর ওয়াশিংটনের আরোপ করা অবরোধ বাণিজ্যিক জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের প্রায় ৪৮ বিলিয়ন ডলার ব্যয় হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সিনেটের রিপাবলিকান সদস্যরা।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কয়েক সপ্তাহ আগেই এ ঘটনা ঘটল।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









