মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। সংগৃহীত
ads

তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে ইরানের এই দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, শুক্রবার (২০ নভেম্বর) ইরান কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি।

বিবৃতিতে বলা হয়, ‘ইরান গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি— মোটেও না। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ ও অক্ষত রয়েছে।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, শুক্রবার সন্ধ্যায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানটি অভিযান বাতিল করতে বাধ্য হয় এবং নিকটবর্তী একটি বিমানবন্দরে অবতরণ করে।

যুদ্ধ চলাকালে এর আগেও বিভিন্ন সময়ে মার্কিন সামরিক বিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে এসব দাবি বরাবরই অস্বীকার করে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। এরপর সঙ্ঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ব্যাহত হয়েছে নৌ-চলাচল এবং বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম।

সূত্র : রয়টার্স