ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। সংগৃহীত
ads

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে তারা (যুক্তরাষ্ট্র) ‘পরাজিত’ হয়েছে এবং এর মধ্য দিয়ে বিশ্ব বদলে গেছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের দাবি পূরণ করা হলে তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে পারে। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নেয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়া আরো একটি ‘প্রেডেটর’ ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় একটি তেল কোম্পানির গুদামে বিমান হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। সেখানে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র : আলজাজিরা