ইউক্রেন যুদ্ধ, ইরান, প্রতিরক্ষা, ব্যয়, ট্রাম্প, রুতে, বৈঠক,
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। আনদুলু
ads

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের সংঘাত এবং ন্যাটোর সদস্যদেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না।

তুরস্কের বার্তা সংস্থা আনদুলু বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরো জানায়, বৈঠক শেষে হোয়াইট হাউসের প্রকাশ করা যৌথ বিবৃতিতে আলোচনাকে ‘অসাধারণ’ হিসেবে ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরানের সংঘাতই ছিল প্রধান আলোচ্য বিষয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প ও রুতে নেদারল্যান্ডসের দ্য হেগ এবং তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনগুলোর অগ্রগতিও পর্যালোচনা করেন।

আলোচনায় রাশিয়া যাতে ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি আর না বাড়ায়, সেই গুরুত্বের বিষয়টিও উঠে আসে। একই সাথে যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে যুদ্ধের অবসান ঘটানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যদেশগুলোতে প্রতিরক্ষা ব্যয় এবং প্রতিরক্ষা শিল্পভিত্তিতে বিনিয়োগ বাড়ানো অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও কথা বলেছেন ট্রাম্প ও রুতে।