তেহরানের প্রশিক্ষণ ক্যাম্পে ইরানের সশস্ত্র বাহিনীর সদসরা
তেহরানের প্রশিক্ষণ ক্যাম্পে ইরানের সশস্ত্র বাহিনীর সদসরা। সংগৃহীত
ads

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি বিশ্বের যেকোনো বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ইরানের সামরিক বাহিনী যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো হুমকির মোকাবেলা করতে প্রস্তুত।’

মোস্তফা ইজাদি বলেন, ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের ও যেকোনো ধরনের হুমকির বিপরীতে আমরা তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেবো।’

তিনি আরো বলেন, ‘শত্রুপক্ষ দাবি করেছিল, তারা রেভল্যুশনারি গার্ডসহ ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই তা অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার বর্তমান অচলাবস্থাকে বর্ণনা করেছেন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’— এমন পরিস্থিতি হিসেবে।

সূত্র : আলজাজিরা