সাইবার নিরাপত্তা
সাইবার নিরাপত্তা। সংগৃহীত ছবি
ads

রাশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মহড়ায় ‘ঘটনায় সাড়া দেয়ার সময়’ সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরানের তারবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে। 

তারবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের মাহের সেন্টারের ইনসিডেন্ট রেসপন্স টিমের সদস্য হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মোবিনা তাবাসি এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী পারমিস সাদেকি। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের আপা কেন্দ্রের সদস্য। তারা ইরানের তথ্যপ্রযুক্তি সংস্থার অধীন মাহের সেন্টারের দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

আপা মানে কম্পিউটার-সংক্রান্ত ঘটনায় সচেতনতা, সহায়তা ও জরুরি সাড়া কেন্দ্র। 

উল্লেখ্য, যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) সদস্য দেশগুলোর ২০২৬ সালের আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মহড়া ৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক আয়োজনে তারবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয়ের আপা কেন্দ্রের দুই সদস্য ইরানের তথ্যপ্রযুক্তি সংস্থার মাহের কেন্দ্রের দলের হয়ে অংশ নিয়েছেন।