ইরানের পতাকা
ইরানের পতাকা। সংগৃহীত
ads

মার্কিন নৌ-অবরোধ অবসানে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র আত্মরক্ষার জন্য যেকোনো উপায় অবলম্বন করতে পারে। আর এই অবরোধ তাদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন, যুদ্ধ অবসানের জন্য দেয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসঙ্ঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান।

আজ সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে বৈঠক করবেন। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। অন্যদিকে, কৌশলগত বাব-এল-মানদেব প্রণালীর কাছে লড়াই অব্যাহত থাকায় হুথি বিদ্রোহীরাও এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে।

সূত্র : আলজাজিরা