লোড হচ্ছে...
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সঙ্কট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।
১৭ দিন আগে

অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় নয় লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
১৭ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
১৭ দিন আগে

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
১৭ দিন আগে

৭০০ সুপারমার্কেটে সাইবার হামলা : ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি ফ্রান্সের
১৭ দিন আগে

জিটি সরকারি উচ্চবিদ্যালয়ের কর্নারে সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিতে দেখা যায়। পুলিশের গাড়ি দেখে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
১৭ দিন আগে

তিনটি মোটরসাইকেলে করে এসে পাঁচ যুবক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দেয় বলেও দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
১৭ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
১৭ দিন আগে

যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে ভালো বোলিংয়ের নজির আছে কেবল একটিই। ২০০৩ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের ইরফান পাঠান।
১৭ দিন আগে

রাতে খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১৭ দিন আগে

দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
১৭ দিন আগে

আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। ৭৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্যারিবীয়দের অবস্থান ছিল আটে।
১৭ দিন আগে

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৭ দিন আগে

গত জুন মাস থেকে নভেম্বরের পর্যন্ত নিয়মিত এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সবমিলিয়ে হিসাব করলে ২৫ লাখ টাকার বেশি বকেয়া হয়েছে। এমতাবস্থায় নিয়মিত ট্রিপ চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
১৭ দিন আগে

ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
১৭ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ১০ নভেম্বর তারিখে ধর্মঘট ডেকে ত্রাসের রাজত্ব কায়েম করার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে তারা।
১৭ দিন আগে

স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা।
১৭ দিন আগে

আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে বসছেন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা
১৭ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
১৭ দিন আগে

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন।
১৭ দিন আগে


