আগুন
আগুনে পুড়ে যাওয়া বসতঘর। নয়া দিগন্ত

বান্দরবানের রোয়াংছড়িতে ১৯টি বসতঘর ও দোকান ভস্মীভূত হয়েছে। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে  উপজেলার বরইতলী পাড়ার একপাশে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। 

মূহুর্তে আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়লে এতে দু’টি দোকান ও ১৭টি বসতঘর পুড়ে যায়। পাড়াটি নদী তীরবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেনি। 

স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা। 

বান্দরবান শহরের দমকল বাহিনীর স্টেশন অফিসার মো: ইকবাল হোসেন জানিয়েছেন, সড়কপথে যোগাযোগ না থাকায় অগ্নি নির্বাপণে ব্যবহৃত গাড়ি নিয়ে তারা সেখানে পৌঁছাতে পারেননি।