কক্সবাজারে অগ্নিকাণ্ড, কলাতলী হোটেল-মোটেল জোন, সৈকতপাড়া সড়কে আগুন, কক্সবাজার ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের চার ইউনিট, হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, ইনানী টুপটুপ রিসোর্টে আগুন, হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ড
কক্সবাজারের কলাতলীতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা। সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতায় কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন।

এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।