লোড হচ্ছে...
রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৬ রানের লিড মিলিয়ে আফগানিস্তানের চেয়ে ৩২৯ রানে এগিয়ে আছে দল। ক্রিজে লিটন দাস ৫ ও মেহেদী মিরাজ ০ রানে অপরাজিত আছেন।
১২ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গুলশান বিভাগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।
১২ অক্টোবর, ২০২৬

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১২ অক্টোবর, ২০২৬

সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।
১২ অক্টোবর, ২০২৬

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাং আলমগীর চৌধুরী জানান, সভাপতি পদে রুহুল আমিন মজুমদার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম পেয়েছেন ৪০১ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান পেয়েছেন ৪৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জহির উদ্দিন ইমতিয়াজ পেয়েছেন ৩১৯ ভোট।
১২ অক্টোবর, ২০২৬

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১২ অক্টোবর, ২০২৬

রাশিয়ার তেল সরবরাহ বাড়ার আশায় কমেছে তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে তা নিরূপণ করা হচ্ছে।
১২ অক্টোবর, ২০২৬

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও অধিকারের ফোকাল পারসন আজাদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
১১ অক্টোবর, ২০২৬

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১১ অক্টোবর, ২০২৬

২৯ বছর বয়সী নেহা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাস্থেটিকসে গবেষণার পাশাপাশি নাট্যচর্চার সঙ্গেও যুক্ত। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাট্যদলে যোগ দেয়ার অভিজ্ঞতা তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার কারণে তাকে একাধিকবার আটক করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনেও তিনি অংশ নিয়েছিলেন।
১১ অক্টোবর, ২০২৬

টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও অচলাবস্থার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা।
১১ অক্টোবর, ২০২৬

ডারবান টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৩৯ রান।
১১ অক্টোবর, ২০২৬

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১১ অক্টোবর, ২০২৬

৬ অক্টোবর রাতে কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন ফয়সাল। এ সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ব্লক তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
১১ অক্টোবর, ২০২৬

ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব, তা বুঝতে পারছি না।’
১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে সিএনজি অটোরিকশায় তোলার সময় দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়।
১১ অক্টোবর, ২০২৬

ওই হামলার পর আজ ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট আছে।
১১ অক্টোবর, ২০২৬

রবিবার (১১ অক্টোবর) উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১১ অক্টোবর, ২০২৬


