রাশিয়া, তেল সরবরাহ, আশা, তেলের দাম,
প্রতীকী ছবি। সংগৃহীত

রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানানোর পর এ পরিস্থিতি তৈরি হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Advertisement

আল জাজিরা সোমবার (১২ অক্টোবর) জানায়, তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুডের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৭ মিনিট) ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে নেমে আসে।