
প্রথমে হ্যাটট্রিকে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ, পরে ব্যাট হাতে বড় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দিন শেষে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় বাংলাদেশের সামনে এখনো কাজ বাকি।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থ দিনে লিড আরো বাড়িয়ে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। আজ সোমবার সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল— তৃতীয় দিনশেষে এমনটাই জানিয়েছেন হাসান মাহমুদ।
রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। প্রথম ইনিংসে পাওয়া ১০৬ রানের লিড মিলিয়ে আফগানিস্তানের চেয়ে ৩২৯ রানে এগিয়ে আছে দল। ক্রিজে লিটন দাস ৫ ও মেহেদী মিরাজ ০ রানে অপরাজিত আছেন।
রোববার দিনের শুরুতে বল হাতে ধস নামান হাসান ও এবাদত হোসেন। হাসানের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট ও এবাদতের ৪ উইকেটে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানরা। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি। ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ১৫৯ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে যায়।
শান্ত ৮২ ও মুশফিক ৮১ রান করে ফিরলেও শেষ দিকে আবার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। ফলে আজ চতুর্থ দিনে তাই লিটন ও মিরাজের জুটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। শুরুতে উইকেট না হারিয়ে জুটি গড়তে পারলে লিড আরো বড় করার সুযোগ থাকবে।
হাতে থাকা চার উইকেট থেকে যতটা সম্ভব রান তুলে আফগানিস্তানকে কঠিন লক্ষ্য দেয়াই হবে দিনের প্রথম কাজ। এরপর প্রতিপক্ষকে দুই ইনিংসে অলআউট করতে বোলারদের হাতে পর্যাপ্ত সময় রাখাও জরুরি।
লিড বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসান মাহমুদও। বলেন, ‘আমাদের বোলিং জুটিটা ভালো হয়েছে। এবাদত ভাই ভালো শুরু করেছে। আরেক পাশে আমিও ভালো করেছি। প্রথম সেশনে ওদের অলআউট করে দিয়েছি। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা বড় একটা লিড পেয়েছি দিন শেষে।’
চতুর্থ দিনে দলের লক্ষ্য জানিয়ে হাসান বলেন, ‘ইনশাআল্লাহ কালকে আমরা যতটা সম্ভব আরো রান করার চেষ্টা করব ও তাদেরকে বড় একটা টার্গেট দিতে চাই।' নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে তার কথা, ‘আমি একই প্রক্রিয়া ধরে এগিয়ে যেতে চাই। সঠিক লাইন এবং লেন্থে বল করে যেতে চাই। বেশি কিছু না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








