
ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে কালীদহ সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন মজুমদার ও সাধারণ সম্পাদক পদে পাঁচগাছিয়া জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফেনী মডেল হাই স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৯০২ জন ভোটারের মধ্যে ৮৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাং আলমগীর চৌধুরী জানান, সভাপতি পদে রুহুল আমিন মজুমদার ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম পেয়েছেন ৪০১ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান পেয়েছেন ৪৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জহির উদ্দিন ইমতিয়াজ পেয়েছেন ৩১৯ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমির হোসেন, হালিমা আক্তার, মো: শামীম মিয়া, মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ খায়রুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম ও মো: মাঈন উদ্দিন পাটোয়ারী।
এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: হারেছ ভূঞা ও মিজানুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কালাম।
এছাড়া অর্থ সম্পাদক মো: জহির উদ্দিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুদ্দুল আমিন, শিক্ষা গবেষণা সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, দফতর সম্পাদক মো: খালেদ সাইফুল্লাহ, আইন সম্পাদক মো: আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো: মজিবুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির হোসেন নির্বাচিত হয়েছেন।
মহিলা সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহেদা সুলতানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু ইউছুপ, সহ-শিক্ষা গবেষণা সম্পাদক আনোয়ারুল হক এবং সহ-দফতর সম্পাদক কাজী মো: জসিম উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








