
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানী থেকে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া।
শফিকুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








