সৌদি আরব, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে
সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার নতুন করে হামলা চালিয়েছে হাউছিরা। সংগৃহীত

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় একজন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

Advertisement

কর্তৃপক্ষ নিহত ব্যক্তিকে একজন পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করেছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে তা নিরূপণ করা হচ্ছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, একটি প্রজেক্টাইলের আঘাতে বিমানবন্দরের দুটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে অগ্নিকাণ্ড ঘটে।

এর আগে শনিবার বিমানবন্দরটিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। হাউছি বিদ্রোহীরা উভয় হামলার দায় স্বীকার করেছে।

সূত্র : আল জাজিরা