
মানবাধিকার সংগঠন অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির নোয়াখালী শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও অধিকারের ফোকাল পারসন আজাদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
সভায় অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির ডিফেন্ডার আজাদ ভূঁইয়া।
মতবিনিময় সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: লিয়াকত আলী খান, সহ-সভাপতি এস এম রিজোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাকুর হান্নান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত এবং নির্বাহী সদস্য আকাশ মো: জসিম ও সিরাজ উদ্দিন শাহিন বক্তব্য রাখেন।
সভায় আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








